লিখেছে টপ ডক্টরস খুলনা টিম · · ১ মিনিটে পড়ুন
১. ডাক্তার খুঁজুন
ডাক্তারের নাম, বিভাগ বা "বুকে ব্যথা"-র মতো উপসর্গ লিখে খুঁজুন। বিভাগ বা পদবি অনুযায়ীও দেখতে পারেন, অথবা আপনার সুবিধার দিন ও বাজেট অনুযায়ী ফিল্টার করুন।
২. চেম্বার ও সময়সূচি দেখুন
প্রত্যেক ডাক্তারের পেজে আছে চেম্বার, কোন দিন কখন বসেন, এবং নতুন ও পুরাতন রোগীর ফি।
৩. কল বা হোয়াটসঅ্যাপ করুন
ডাক্তারের পেজে কল বা হোয়াটসঅ্যাপ বাটনে চাপুন। হোয়াটসঅ্যাপ মেসেজে ডাক্তারের নাম ও চেম্বার আগে থেকেই লেখা থাকবে — শুধু রোগীর নাম ও কোন দিন চান যোগ করুন।
৪. সিরিয়াল নিশ্চিত করুন
আমরা চেম্বারে যোগাযোগ করে সিরিয়াল নিয়ে আপনাকে নিশ্চিত সময় জানিয়ে দেব। সেদিন ডাক্তার না বসলে কাছাকাছি দিন বা অন্য বিশেষজ্ঞের পরামর্শ দেব।
৫. ডাক্তার দেখান ও ফলো-আপ
আগের প্রেসক্রিপশন ও রিপোর্ট নিয়ে একটু আগে পৌঁছান। টেস্ট দিলে আমরা ২৫% ছাড়ে বুক করে রিপোর্ট দেখানোর সিরিয়ালও করে দিতে পারি।
সচরাচর জিজ্ঞাসা
এই বিষয়ে রোগীরা সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো করেন, তার সংক্ষিপ্ত উত্তর।
আরও প্রশ্ন আছে? আমাদের বুকিং লাইনে কল বা হোয়াটসঅ্যাপ করুন